Most Recent Post
Home / রাজনীতি / মিরপুর থেকে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা

মিরপুর থেকে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: সরকা‌রের পদত‌্যাগসহ এক দফা দা‌বি‌তে পূর্ব নির্ধা‌রিত পদযাত্রা কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে মিরপুর ১২ নম্বর থেকে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শুরু হয়। যানজট ঠে‌লে পদযাত্রা ১০ নম্বর গোল চত্বরে এসে শেষ হয়। এর আগে, গণতন্ত্র মঞ্চের সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

গণতন্ত্র মঞ্চের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। সমাবেশ পরিচালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

আ স ম আবদুর রব বলেন, এই ভোটচোর দুর্নীতিবাজ ফ্যাসিবাদী সরকারকে দেশের মানুষ আর বরদাস্ত করতে পারছে না। এদের দখলদারিত্ব থেকে দেশ ও জনগণকে উদ্ধার করতে গণআন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিণত করতে হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, গণআন্দোলনের চাপে এই সরকার এখন বেসামাল। এরা এখন বিদায়ের দিন গুনছে। এই সরকারকে বিদায় দিয়ে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। কল্যাণকামী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

সাইফুল হক বলেন, বিরোধীদলহীন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে। হিরো আলমের বিরুদ্ধেও আওয়ামী লীগ কারচুপি ও সন্ত্রাসের আশ্রয় নিতে হয়েছে। আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন কেমন হবে গতকাল ঢাকার উপনির্বাচনেও তা প্রমাণ হয়েছে।

জোনায়েদ সাকি বলেন, এই সরকারের অধীনে যে কোনও জাতীয় নির্বাচন হবে না, ঢাকা- ১৭ উপনির্বাচনে তা আরেকবার প্রমাণ হয়েছে। হিরো আলমকে তারা প্রতিপক্ষ বানিয়েছে। এসবের মধ্য দিয়ে সরকারই নিজেদের রাজনৈতিক মৃত্যু ডেকে আনছে।

রফিকুল ইসলাম বাবলু বলেন, এই সরকারের দখলদারি শাসনে গোটা দেশ ও জনগণকে জিম্মি করে ফেলেছে। দেশের মানুষ এখন এদের বিদায় দিতে প্রস্তুত। চলমান আন্দোলনকে গণঅভ্যুত্থানের পথে নিয়ে যেতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ইমরান ইমন বলেন, লুটেরা ধনিক শ্রেণী ছাড়া এই সরকারের কাছে দেশের মানুষ আর নিরাপদ নয়। এরা সমগ্র দেশকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিয়েছে। তাই এদের বিদায় দিয়ে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হ‌বে।

পদযাত্রায়ও আরও অংশ নেন মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্য’র সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ভূঁইয়া প্রমুখ।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বানে আজ দেশের বিভাগীয় শহরসহ জেলাস্তরেও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের ১ দফা দাবিতে ঢাকাসহ দেশব্যাপী পদযাত্রার ডাক দেওয়া হয়েছিল।

১৯ জুলাই পদযাত্রার কর্মসূচি

আগামীকাল (১৯ জুলাই) বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শুরু হবে। পুরানা পল্টন, মতিঝিল, ফকিরাপুল হয়ে পদযাত্রা কমলাপুরে গিয়ে শেষ হবে।

About bdpratinioto

Check Also

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *