Most Recent Post
Home / Uncategorized / পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি

পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি

 হবিগঞ্জ প্রতিনিধি:

ভারতীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে হবিগঞ্জের সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানোর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

৫৫ বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের আশঙ্কা দেখা দেওয়ায় হবিগঞ্জের ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি রাতের বেলায় পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান।

বিজিবির কর্মকর্তারা জানান, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সন্দেহজনক চলাচল শনাক্তে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভাষ্য, গত কয়েক দিনে বিজিবির উপস্থিতি ও টহল কার্যক্রম আগের তুলনায় অনেক বেড়েছে। দিন-রাত বিভিন্ন এলাকায় সদস্যদের সক্রিয় অবস্থান সীমান্ত নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, গত ছয় মাসে হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো পুশইনের ঘটনা ঘটেনি। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। আধুনিক প্রযুক্তি, নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নজরদারি আরও জোরদার করা হয়েছে।তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বাংলাদেশ স্কাউটসের আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *