বিশেষ অভিযানে পোরশায় আমদানি নিষিদ্ধ ভারতীয় পানীয় উদ্ধার
Posted By :
bdpratinioto
জুন ৯, ২০২৬
রাজশাহী বিভাগ, সারাদেশ
49 Views
মোঃ মমিন আলী, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার পোরশা উপজেলায় বিশেষ অভিযানের অংশ হিসেবে আমদানি নিষিদ্ধ ভারতীয় পানীয় উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ।
আজ সোমবার (০৮ জুন ২০২৬) পোরশা থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় উপজেলার কালাইবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৫ বোতল ESkuf উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
২০২৬-০৬-০৯