নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ।
বুধবার সকালে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য পাওয়া গেছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গতবছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
Bangladesh Pratinioto news site