Most Recent Post
Home / রাজনীতি / জিএম কাদের-ড্যানা এল. ওলডস সাক্ষাৎ

জিএম কাদের-ড্যানা এল. ওলডস সাক্ষাৎ

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর চিফ অফ পার্টি ড্যানা এল. ওলডস।

রোববার (২১ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে।

সৌজন্য সাক্ষাৎ শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণতন্ত্র চর্চা ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সব সময় আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে এক যোগে কাজ করছে। কাজের ক্ষেত্রে আগামী দিনেও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে সহায়তা করবে জাতীয় পার্টি।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়েছেন।

Check Also

ঢাকাতেও শুরু হচ্ছে লোডশেডিং, সংসদে প্রতিমন্ত্রীর ঘোষণা

জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে চলমান লোডশেডিং এবার রাজধানী ঢাকাতেও পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *