Most Recent Post
Home / সিলেট বিভাগ / দিরাইয়ে পুলিশের অভিযানে ১০ জন আসামী গ্রেপ্তার

দিরাইয়ে পুলিশের অভিযানে ১০ জন আসামী গ্রেপ্তার

সিলেট ব্যুরোচীপ:

সুনামগঞ্জের দিরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ আসামী ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮ আসামীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামী বিজয় তালুকদার (৪০) ও তুহিন আলী ওরফে তুহিন মিয়া (৩০)-কে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পরোয়ানাভুক্ত আসামী কবির মিয়া (৫৫), ইকবাল হোসেন (২৫), সোহাগ মিয়া (৩০), ময়না মিয়া (২৫), বজলুর রহমান (৫০), কৃপেন্দ্র দাস (৫২), অখিল দাস (৫৮) ও অভিনয় দাস (২৫)-কে আটক করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত ১০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

About bdpratinioto

Check Also

ছাতকে হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত

সেলিম মাহবুবঃ সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতক উপজেলার ধারণ বাজার এলাকায় বাসের সাথে ধাক্কা লেগে দুইজন মোটরসাইকেল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *