Most Recent Post
Home / সারাদেশ / রূপগঞ্জে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের জন্য সিএসএস কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রূপগঞ্জে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের জন্য সিএসএস কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিকু চাকমা:

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সিএসএস কর্তৃপক্ষ। মরহুম রেভারেন্ড পল মুশী মহোদয়ের স্মরণে আয়োজিত এ ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এমএফকেপি কর্মসূচির উপকারভোগীরা।

শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রূপগঞ্জের তারাব ব্রাঞ্চে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সিএসএস–মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, ঢাকা দক্ষিণ জোন।

আয়োজকরা জানান, ক্যাম্পে মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং প্রাথমিক ব্যবস্থাপনা সেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার বাবু স্বদেশ বড়ুয়া, এআরএম মো. হাসেম আলী (তারাব ব্রাঞ্চ), এবিএম মো. আব্দুর রশিদ বাগাতী, চিকিৎসক ডা. নুসরাত জাহান নীতি, নার্স নাজমা বেগম, মাহমুদা আক্তার, অর্চনা রাণী, মো. মোফাজ্জল হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. বিপ্লব হোসাইন এবং মো. তৈয়েবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্যে ঢাকা দক্ষিণ জোনাল ম্যানেজার বাবু স্বদেশ বড়ুয়া বলেন, ২০২৫–২৬ অর্থবছরে ঢাকা দক্ষিণ জোনে মোট ২৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তারাব ব্রাঞ্চের এই আয়োজনটি ছিল চলতি অর্থবছরের শেষ ক্যাম্প।

তিনি আরও বলেন, আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্যও নির্বাহী পরিচালকের অনুমোদন পাওয়া গেছে। ফলে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

‎তিনি উল্লেখ করেন, সিএসএস ১৯৭২ সাল থেকে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।

এ সময় ডা. নুসরাত জাহান নীতি বলেন, এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য তিনি সিএসএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দিনব্যাপী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে, যা সমাজের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। আয়োজকরা সংশ্লিষ্ট উপকারভোগীদের ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

About bdpratinioto

Check Also

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন, বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

মোঃ আব্দুল কাদের ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *