Most Recent Post
Home / খেলাধুলা / বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরি সাইফের

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরি সাইফের

বাংলাদেশ প্রতিনিয়ত খেলাডেস্ক: জাতীয় দলের এক ওপেনার যখন করোনায় আক্রান্ত হয়ে মাঠের বাইরে তখন আরেক ওপেনার পেলেন সেঞ্চুরি।

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের প্রথম সেঞ্চুরি আসলো সাইফ হাসানের ব্যাট থেকে। করোনায় আক্রান্ত হওয়ায় এই রাউন্ডে খেলা হচ্ছে না সাদমান ইসলামের।

সোমবার ২২তম জাতীয় লিগের পর্দা উঠে। প্রথম দিনই সাইফের ব্যাটে তিন অঙ্কের রান। তবে ঢাকা বিভাগের ডানহাতি ব্যাটসম্যান আজ তিনে ব্যাটিং করেছেন। ঢাকার হয়ে ইনিংস উদ্বোধন করেন রনি তালুকদার ও আব্দুল মজিদ। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যাটিংয়ে আসেন সাইফ।

ব্যাট হাতে দৃঢ়তার ছবি এঁকে চা-বিরতির ঠিক আগে প্রথম শ্রেণির ক্রিকেটের অষ্টম সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান সাইফ। দারুণ ফর্মে থাকা এ ব্যাটসম্যান কিছুদিন আগে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে রংপুরের বিপক্ষে সাইফের ব্যাটে এগোচ্ছে ঢাকার রান। চা-বিরতিতে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২২১। সাইফ ১০৪ ও নাদিফ ৩৬ রানে অপরাজিত আছেন। ৪৭ রানে সাজঘরে ফেরেন অঙ্কন।

About bdpratinioto

Check Also

শেষ ওভারে কানাডাকে হারিয়ে প্রথম জয় আমিরাতের

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের খেলায় কানাডাকে ৫ উইকেটে হারাল সংযুক্ত ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *