নিজস্ব প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জে চিরুনি অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী এবং চুরি, জুয়া ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত আরও ৬ জন রয়েছে।
বুধবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক ব্যবসা, চুরি, জুয়া ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোট ১৯ জনকে আটক করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫৭ পুরিয়া হেরোইন, ২০০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ মাসুদ (৩৭), মোঃ আলী আকবর (৫৫), মোসা. রত্না আক্তার হেনা (৪০), মোঃ আরিফ (৩৫), মোঃ রাজিব (৩২), মোঃ শান্ত মিয়া (১৯), রবিন (২৬), মোঃ আলী (২৮), মোঃ সাইফুল ইসলাম (২৭), মোঃ সাজ্জাদ (২২), মোঃ রুবেল (২৯), মোঃ সিদ্দিক (৩৫), মোঃ সজিব (২০), মোঃ মজনু (৪৩), আলামিন (২৭) ও আনিছ (৩২)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম তিনি জানান, সিদ্ধিরগঞ্জকে মাদক ও অপরাধমুক্ত রাখতে থানা পুলিশের নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, চোর, জুয়াড়ি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Check Also
ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন: সরিষামুড়িতে চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ আবু জাফর আব্দুল্লাহর, বাড়ছে নির্বাচনী আলোচনা
বরগুনা জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ...
Bangladesh Pratinioto news site