Most Recent Post
Home / জাতীয় / স্বাধীনতা পুরস্কার দেয়া হবে ১১ এপ্রিল

স্বাধীনতা পুরস্কার দেয়া হবে ১১ এপ্রিল

আগামী ১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৪ মার্চ) স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান স্থগিত করা হয়।

বুধবার (২৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ এ কথা জানান।

তিনি বলেন, ‘আগামী ১১ এপ্রিল (রোববার) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হবে।

গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।

About bdpratinioto

Check Also

জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আলোকে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে সংসদে সংশোধনের তাগিদ দিয়েছেন সুজন সম্পাদক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *