Most Recent Post
Home / জাতীয় / চলতি বছরে করোনায় সর্বোচ্চ মৃত‌্যু

চলতি বছরে করোনায় সর্বোচ্চ মৃত‌্যু

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত‌্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত‌্যু। এ নিয়ে করোনায় মারা গেলেন ৮ হাজার ৭৯৭ জন বাংলাদেশি।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৫ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এর আগে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত বছরের ২০ ডিসেম্বর। সেদিন ৩৮ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায় ওই বছরের ১৮ মার্চ।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

About bdpratinioto

Check Also

একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা ঠিক নয়: মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের রাজনৈতিক বাস্তবতার তুলনা টানা সঠিক নয় বলে মন্তব্য ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *