Most Recent Post
Home / জাতীয় / করোনায় প্রাণ গেলো আরও ৩৩ জনের

করোনায় প্রাণ গেলো আরও ৩৩ জনের

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত‌্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৮ হাজার ৮৩০ বাংলাদেশির মৃত‌্যু হলো।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন করোনায় আক্রান্ত হলেন।

শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭ বাংলাদেশি করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায় ওই বছরের ১৮ মার্চ।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

About bdpratinioto

Check Also

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *