Most Recent Post
Home / আন্তর্জাতিক / ক্যাপিটল ভবনে হামলা নিয়ে বাইডেন যা বললেন

ক্যাপিটল ভবনে হামলা নিয়ে বাইডেন যা বললেন

বাংলাদেশ প্রতিনিয়ত বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্যাপিটল ভবনে হামলার ঘটনা হৃদয়বিদারক।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন এ কথা বলেন। এর আগে স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) দুপুরে ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে।  এ সময় ক্যাপিটল হিলের উত্তর গেট দিয়ে একটি গাড়ি নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঢুকতে ব্যর্থ হওয়ার পর হামলাকারী গাড়ি থেকে ছুড়ি হাতে বেরিয়ে আসেন।  এরপর পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে দুজনকে আহত করেন। নিরাপত্তা রক্ষার্থে পুলিশ হামলাকারীকে গুলি করে। আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা ও হামলাকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজন পুলিশ কর্মকর্তা ও হামলাকারী নিহত হন।

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *