Most Recent Post
Home / জাতীয় / এক দিনে করোনায় আরো ১০১ জনের মৃত্যু

এক দিনে করোনায় আরো ১০১ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০১ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশের একদিনে সর্বাধিক মৃত্যু। গতকাল শুক্রবারও করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছিল।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৪৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) দেশে আরো ৪ হাজার ৪১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া মারা যান দেশের ইতিহাসে সর্বোচ্চ ১০১ জন।

About bdpratinioto

Check Also

পর্যাপ্ত গ্যাস মজুত, ১২ বছর নিরবচ্ছিন্ন সরবরাহের আশা

দেশে বর্তমানে মজুত থাকা প্রাকৃতিক গ্যাস দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত জাতীয় চাহিদা পূরণ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *