‘স্বামী অত্যাচার করলে চুপ করে সহ্য করা যায় না। দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত।’ কথাগুলো বলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল এমপি নুসরাত জাহান।
তার মতে, শুধুমাত্র সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে নিজে ভালো থাকা যাবে না। সম্প্রতি নারীদের ক্ষমতায়ন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন এই অভিনেত্রী।
নুসরাত বলেন, ‘আমার লড়াই আমাকেই লড়তে হবে। কেউ কারও হয়ে গলা তুলবে না। এখন যদি লোককে দেখানোর জন্য ছলনার আশ্রয় নিয়ে মিথ্যে জীবন যাপন করি, স্বামী অত্যাচার করলেও সমাজের ভয়ে চুপ থাকি, লোকের সামনে স্বামীর ভাবমূর্তি রক্ষা করার জন্য আওয়াজ না তুলি, তবে নিজের জীবনটা কোথাও যেন হারিয়ে যাবে। নিজেদের ক্ষতগুলোকে লুকিয়ে রাখতে রাখতে মহিলারা নিজস্বতা হারিয়ে ফেলবে।’
মহিলাদের তার পরামর্শ, ‘মনের আনন্দে বাঁচুন সবাই।’ আর যেসব যেই মহিলারা বিপদে রয়েছেন বা যাদের সাহায্যের প্রয়োজন, তারা যেন প্রশাসনের দ্বারস্থ হন, সেই পথও দেখালেন নুসরাত। তার ‘আমরা সকলেই তাদের পাশে রয়েছি। শুধু একটু মুখ ফুটে বলতে হবে।’
অভিভাবকদেরকে নুসরাতের পরামর্শ, কন্যাসন্তান হলে তাকে বোঝানো উচিত, সমাজের ভয়ে মাথা নত করা ঠিক নয়। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমার মেয়ে হলে তাকে আমি শেখাব, সে যেন কখনও মাথা নত না করে।’
Bangladesh Pratinioto news site