Most Recent Post
Home / জাতীয় / করোনা : আরও ২৪৬ জনের প্রাণহানি

করোনা : আরও ২৪৬ জনের প্রাণহানি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৮৯ জন। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ১৬২ ছাড়িয়েছে। এছাড়া মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার করোনায় ২৩১ জনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯১ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ ১৫ হাজার ৪৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।

About bdpratinioto

Check Also

আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক:  প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান রোববার (২৪ মে) সদর দফতর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *