Most Recent Post
Home / স্লাইড / দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৬ হাজার ২৭৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ০৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১০.১১ শতাংশ। বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, প্রাণঘাতী করোনায় বিধ্বস্ত পুরা বিশ্ব। এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯২৫ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৯৯৪ জনের। মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৩৩ হাজার ৬০৯ জনের।

এদিকে, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৯১০ জনের। করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ১০ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫৪ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৭ লাখ ৭৭ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৫২৫ জনের। এদিকে, বিশ্বজুড়ে করোনা থেকে সেরে উঠেছেন ১৯ কোটি ৫৩ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৬ লাখ।

About bdpratinioto

Check Also

ঢাকাতেও শুরু হচ্ছে লোডশেডিং, সংসদে প্রতিমন্ত্রীর ঘোষণা

জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে চলমান লোডশেডিং এবার রাজধানী ঢাকাতেও পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *