Most Recent Post
Home / সারাদেশ / ময়মনসিংহের ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৬

ময়মনসিংহের ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৬

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া। তিনি বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। উদ্ধার অভিযান চলছে।’

About bdpratinioto

Check Also

কলাপাড়ায় অরাজনৈতিক সংগঠন মানবিক সোসাইটির উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন মানবিক সোসাইটির উদ্দ্যোগে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *