Most Recent Post
Home / জাতীয় / পুরুষ দলের কোচ হয়ে ইংলিশ নারীর ইতিহাস

পুরুষ দলের কোচ হয়ে ইংলিশ নারীর ইতিহাস

নতুন এক ঘটনার শিকার হলো ক্রিকেটবিশ্ব। ইতিহাসে প্রথমবারের মতো পুরুষদের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নারী কোচ পেল কোনো দল। আর সেই নারী কোচ হলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার সারাহ টেলর। তবে হেড কোচ হিসেবে নয়, সহকারি কোচের দায়িত্ব পালন করবেন এই ইংলিশ নারী ক্রিকেটার।

আবুধাবি টি-টেন লিগের দল ‘টিম আবুধাবি’নিজেদের সহকারী কোচ হিসেবে ঘোষণা করেছে ইংলিশ নারী ক্রিকেটার সারাহ টেলরের নাম। আর তাতেই হয়ে গেছে ইতিহাস। ইংল্যান্ড নারী দলের হয়ে অভিষেক হওয়ার পর থেকেই বেশ সুনাম কুড়ানো শুরু হয় সারাহ টেলরের। এরপর ক্রিকেটের সংস্পর্শে থেকে যত দিন গড়িয়েছে ততই খ্যাতি বেড়েছে।

আবুধাবির সহকারী কোচ হয়ে সারা জানালেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটার এবং কোচেরা আসে। আমি চাই বিশ্বের যে কোনও জায়গায় বসে থাকা কোনও নারী ক্রিকেটাররা যেন আমাকে দেখে বলতে পারে, যদি ও পারে তাহলে আমি নয় কেন?’

এর আগে ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের হয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। সব কিছু ঠিকঠাক থাকলে আসছে আসরে সেই অভিজ্ঞতাই কাজে লাগাবেন সারাহ।

ইংল্যান্ডের জার্সি গায়ে ২০০৬ সালে অভিষেক হয় সারার। এরপর থেকে দেশের হয়ে তিনি খেলেছেন ১০টি টেস্ট, ১২৬টি একদিনের ম্যাচ এবং ৯০টি টি-টোয়েন্টি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। তবে মাস দুয়েক আগে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট দিয়ে আবারও পেশাদার ক্রিকেটে ফেরেন তিনি।

About bdpratinioto

Check Also

ছাত্রলীগ ইস্যুতে নাহিদের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক

ছাত্ররাজনীতির অতীত সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *