Most Recent Post
Home / আন্তর্জাতিক / ইসরায়েলি সেনার গুলিতে নিহত ফিলিস্তিনি কিশোর

ইসরায়েলি সেনার গুলিতে নিহত ফিলিস্তিনি কিশোর

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ১৭ বছর বয়সী কিশোরের নাম আবু সালাহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আবু সালাহকে সিলাত আল-হারিথিয়া গ্রামে গুলি করে ইসরায়েলি সেনারা।

ওই গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর পেয়ে আশপাশের গ্রাম ও শহর থেকে ছুটে আসে শতাধিক ফিলিস্তিনি। গত বছর এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগে মোহাম্মদ জারাদাত নামের এক ব্যক্তির বাড়ি ধ্বংস করতেই ইসরায়েলি সেনারা ওই গ্রামে আসে।

এক পর্যায়ে ফিলিস্তিনিদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে ইসরায়েলি বাহিনীর। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, সেনা এবং ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। উভয়পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ওই কিশোর।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *