Most Recent Post
Home / জাতীয় / জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রকল্পে অর্থ খরচের বিষয়ে জনগণ খুবই সচেতন। জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে। কোনোভাবেই যেন অপচয় না হয়।’

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পাবলিক খরচের বিষয়ে অনেক আগ্রহী। প্রকল্পে কে টাকা দিলো, কত সুদে দিলো, কেন দিলো—এসব বিষয়ে সাধারণ মানুষ অনেক খবর রাখেন। আমাদের অহেতুক খরচ পরিহার করতে হবে। অপচয়ের বিষয়ে আমরা পরিবার থেকেও কিন্তু শিক্ষা নিয়ে থাকি। খাওয়ার সময় যেন খাবার অপচয় না হয়, টাকা যেন হিসাব করে করি খরচ করি— এসব শিক্ষা পরিবার থেকে নিয়ে থাকি। এসব বিষয় আমাদের বর্তমান কর্মক্ষেত্রেও কাজে লাগানো যাবে।’

আইএমইডি ও পরিসংখ্যান বিভাগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আইএমইডির বিষয়েও মানুষের আগ্রহ আছে। কোন প্রকল্প কিভাবে মূল্যায়ন হলো, তা মানুষ জানতে চায়। বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ জনশুমারিসহ নানা শুমারি ও জরিপ করে থাকে। এসব জরিপের বিষয়ে মানুষ জানতে চায়। তাই, কাজগুলো খুব মন দিয়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ও আইএমইডি সচিব আবু হেনা মোরশেদ জামানসহ সংশ্লিষ্টরা।

About bdpratinioto

Check Also

আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক:  প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান রোববার (২৪ মে) সদর দফতর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *