Most Recent Post
Home / খেলাধুলা / আবারও উইলিয়ামসের সেঞ্চুরি, জিম্বাবুয়ের বড় সংগ্রহ

আবারও উইলিয়ামসের সেঞ্চুরি, জিম্বাবুয়ের বড় সংগ্রহ

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক:ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার ওমানের বিপক্ষে করেছেন ১৪২ রান। তার অনবদ্য এই ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করেছে ৩৩২ রান।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ রানের মধ্যেই জিম্বাবুয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। ক্রেইগ আরভিন ২৫ রান করে ও জয়লর্ড গুম্বি ২১ রান করে আউট হন।

এরপর ওয়েসলি মাধেভেরেকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন উইলিয়ামস। ১১২ রানের মাথায় ভাধেভেরে আউট হন ২৩ রান করে। সেখান থেকে উইলিয়ামস ও রাজা ১০২ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

এরপর উইলিয়ামস ৮১ বলে ১০টি চার ১ ছক্কায় ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন।

২১৪ রানের মাথায় রাজা আউট হন ৪২ রান করে। এরপর ২৫৫ রানের মাথায় রায়ান বার্ল ফিরেন ১২ রান করে। উইলিয়ামস অবশ্য হাত খুলে মারতেছিলেন। ২৭৬ রানের মাথায় ফেরেন তিনিও। ১০৩ বল খেলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১৪২ রান করে আউট হন। এরপর লুক জংউয়ির অপরাজিত ৪৩ রানের ইনিংসে ভর করে জিম্বাবুয়ে ৩৩২ রানের বড় সংগ্রহ পায়।

বল হাতে ওমানের ফাইয়াজ বাট ১০ ওভারে ৭৯ রান দিয়ে ৪টি উইকেট নেন।

আজ জিম্বাবুয়ে এই ম্যাচে ভালো ব্যবধানে জয় পেলে তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে।

About bdpratinioto

Check Also

ছাত্রলীগ ইস্যুতে নাহিদের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক

ছাত্ররাজনীতির অতীত সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *