Most Recent Post
Home / তথ্য প্রযুক্তি / টিকটকে এলো টেক্সট পোস্ট ফিচার

টিকটকে এলো টেক্সট পোস্ট ফিচার

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: শর্ট ভিডিওর জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক, সম্প্রতি টেক্সটভিত্তিক পোস্ট ফিচার চালু করেছে। টিকটকে নিজেকে প্রকাশ করার জন্য এটি একটি নতুন ফরম্যাট।

ইতিমধ্যে ভিডিও, ছবি, ডুয়েট এবং স্টিচ সহ বিভিন্ন কনটেন্টের ফরম্যাট রয়েছে প্ল্যাটফর্মটিতে। এবার এর সঙ্গে নতুন যুক্ত হলো টেক্সটভিত্তিক পোস্ট ফিচার। নতুন এই ফিচারের মাধ্যমে টিকটকে গল্প, কবিতা, রেসিপি কিংবা অন্য কোনো লিখিত বিষয়বস্তু পোস্ট করা যাবে।

অর্থাৎ টেক্সটভিত্তিক কনটেন্ট তৈরি এবং শেয়ার করা যাবে টিকটকে। ক্যামেরা পেজে এবার থেকে তিনটি অপশন মিলবে: ফটো, ভিডিও এবং টেক্সট। টেক্সট অপশনটি সিলেক্টের পর আসবে টেক্সট ক্রিয়েশন পেজ। ক্রিয়েটররা তাদের চিন্তাভাবনা বা কোনো আইডিয়া লিখতে পারবেন এই ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেসটিতে।

ছবি বা ভিডিও পোস্টের মতো, টেক্সট পোস্টের ক্ষেত্রেও কাস্টমাইজেশন সুবিধা উপভোগ করা যাবে। যেমন-

স্টিকার: ভিডিও বা ছবির পোস্টগুলোর মতো টেক্সট পোস্টকেও আকর্ষণীয় করে তুলতে স্টিকার যুক্ত করা যাবে। নানা ধরনের অভিব্যক্তিপূর্ণ স্টিকার রয়েছে, যা কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ব্যক্তিত্ব প্রকাশে আলাদা মাত্রা যোগ করবে।

ট্যাগ এবং হ্যাশট্যাগ: অ্যাকাউন্ট ট্যাগ করার মাধ্যমে অন্যদের সঙ্গে যুক্ত হওয়া যাবে। একইসঙ্গে ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো ব্যবহার করে প্রাসঙ্গিক কথোপকথনে অংশগ্রহণ করা যাবে।

ব্যাকগ্রাউন্ড কালার: নিজের স্টাইলের সঙ্গে মিলিয়ে ব্যাকগ্রাউন্ডের রঙ পছন্দ করা যাবে। এটি টেক্সট পোস্টকে পপ করতেও সাহায্য করবে।

সাউন্ড যুক্ত করা: মিউজিক হল টিকটকের কেন্দ্রবিন্দু। আর এখন, টেক্সট পোস্টের সঙ্গেও মিউজিক সংযুক্ত করা যাবে। যা পড়ার অভিজ্ঞতাকে সাউন্ডট্র্যাকের মাধ্যমে নতুনত্ব দেবে।

ড্রাফট এবং ডিসকার্ড: সৃজনশীলতার একটি অংশ হল পরীক্ষা-নিরীক্ষা। সেই প্রেক্ষিতে টেক্সট কনটেন্টগুলো ড্রাফট হিসেবে সংরক্ষণ করা যাবে এবং অপ্রকাশিত পোস্টগুলো পুনরায় দেখার সুযোগ মিলবে। এর ফলে টেক্সট কনটেন্টগুলো যেকোনো সময় এডিট করে এরপর পোস্ট করা যাবে।

About bdpratinioto

Check Also

রোবট অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *