Most Recent Post
Home / জাতীয় / আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান

আসাদুজ্জামান আসাদ, আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীতে আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত আমতলী পৌরসভার হাসপাতাল রোড় সংলগ্ন (পটুয়াখালী- কুয়াকাটা ) প্রধান সড়কে লেঃ শাহরিয়া সাফাত (শিক্ষা), বিএন (পিনং ৩৯৯৫) এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর একটি টিম চেকপোস্ট অভিযান পরিচালনা করেন। এ অভিযানে পুলিশের তিনজন সদস্য রয়েছেন।

যৌথবাহিনী সুত্রে জানাগেছে, যৌথবাহিনীর মাধ্যমে চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়েছে।এ সময় বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।

এতে মোট মোটর সাইকেল ১২৭টি,বাস ৩৩ টি,প্রাইভেটকার ০৯ টি ট্রাক ০৯ টি,মাইক্রো ১৯ টি,সিএনজি ০২ টি,মাহিন্দ্রা ০৪ টি তল্লাশি করা হয়েছে।

এ অভিযানে মোট ৫ টি মামলাসহ মোট জরিমানা ১৬,৫০০ টাকা এবং বৈধ কাগজপত্র না থাকায় ০১ টি মোটর সাইকেল জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়।

About bdpratinioto

Check Also

টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *