Most Recent Post
Home / অর্থনীতি / গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া : অর্থমন্ত্রী

গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অগ্রাধিকার, কর্মসূচি ও নীতিগত দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের প্রয়োজনেই বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। প্রয়োজনে এ ধরনের পরিবর্তন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।

‘গভর্নর পদে এত দ্রুত পরিবর্তন? বিশেষ কোনো কারণ আছে কিনা?’ সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এর বিশেষ কোনো কারণ নেই।

About bdpratinioto

Check Also

৪ কোটি পরিবারকে পেনশন স্কিমের আওতায় আনার নির্দেশনা অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ২০৩০ সালের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারকে জাতীয় পেনশন স্কিমের আওতায় আনার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *