Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ৩ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ৩ হাজার ইয়াবাসহ আটক ১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার ;কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক চালককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। এসময় উদ্ধার করা হয়েছে ৩ হাজার পিস ইয়াবা এবং জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি।

মঙ্গলবার (১২ মে) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. সাইদ আলম (১৯)।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোরে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা তল্লাশি চালান। এসময় বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় সিএনজির ব্যাটারির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুইটি মিনি কাট থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকে সিএনজি চালক সাইদ আলমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, জব্দ সিএনজি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়ে—বাংলাদেশে দীর্ঘদিনের এই বাস্তবতার বিপরীতে এবার ভিন্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *