Most Recent Post
Home / চট্টগ্রাম বিভাগ / পটিয়া চক্রশালা স্কুলে মাদক বিরোধী সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়া চক্রশালা স্কুলে মাদক বিরোধী সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে ১৩ মে বুধবার দুপুরে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতার নিমিত্তে বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা,বাংলাদেশ পরিদর্শক মো: মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ এর সহকারী উপ-পরিদর্শক সামসুদ্দিন প্রমুখ। এসময় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা বৃন্দ
ছিলেন। সভায় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মাদকবিরোধী একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলতে স্কুলের শিক্ষক, অভিভাবকদের ভুমিকা রাখার আহবান জানান।

About bdpratinioto

Check Also

কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত :ডিসি মো:রায়হান কবির

বাংলাদেশ প্রতিনিয়ত রিপোর্ট: আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। কারবালার শিক্ষা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *