Most Recent Post
Home / সারাদেশ / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের হাজারো নেতাকর্মী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের হাজারো নেতাকর্মী

মোহাম্মদ শাহাবুদ্দিন নিজস্ব প্রতিনিধি;চাঁদপুরে খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান,বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী Tarique Rahman শনিবার (১৬ মে) চাঁদপুরের পথে যাত্রাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচ এলাকায় তাকে শুভেচ্ছা জানান সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ তীব্র রৌদ্র উপেক্ষা করে মহাসড়কের পাশে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান এবং দেশ গঠনে তার নেতৃত্বে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেমান পলাশ, সিনিয়র সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রাজামিয়া, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাজাহানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, মোহাম্মদ জাহিদ হোসেন, হাজী গিয়াস উদ্দিন, মোঃ ফারুক হোসেন, আলমগীর হোসেন, গাজী মোহাম্মদ লিটন মোল্লা, মামুন মোল্লা, সাইফুল, আসাদুল, বাবু, সোহেল, শহীদ, জসিমসহ আরও অনেকে।
নেতাকর্মীরা বলেন, “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

About bdpratinioto

Check Also

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর মেয়র পদ প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *