Most Recent Post
Home / আইন আদালত / আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসি কারাগারে

আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসি কারাগারে

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সাজা পরোয়ানামূলে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন শুনানির পর আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শহীদ আবু সাঈদকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৯ এপ্রিল ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই হাসিবুর রশিদ পলাতক ছিলেন। গতকাল শনিবার রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

About bdpratinioto

Check Also

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের দুটি সঞ্চয় হিসাব ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *