Most Recent Post
Home / সারাদেশ / দিরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, দুই রেস্টুরেন্টকে জরিমানা

দিরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, দুই রেস্টুরেন্টকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।সোমবার (১৮মে) বিকেলে পৌর সদরের দুটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়।আদালত সূত্রে জানা যায়, আজ বিকেলে দিরাই পৌর শহরের খাদ্য প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং নিম্নমানের খাবার বিক্রির দায়ে ‘নুর রেস্টুরেন্ট’ ও ‘গোপী রেস্টুরেন্ট’কে জরিমানা করা হয়।ভোক্তা অধিকার আইনে দুই রেস্টুরেন্টের মালিককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন দিরাইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।উৎসবের এই সময়ে জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রশাসনের এমন কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন, বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

মোঃ আব্দুল কাদের ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *