Most Recent Post
Home / সারাদেশ / যশোরে বৃদ্ধার বসতবাড়ি দখলের অভিযোগ, মানবিক সহায়তার আবেদন

যশোরে বৃদ্ধার বসতবাড়ি দখলের অভিযোগ, মানবিক সহায়তার আবেদন

নিজস্ব প্রতিবেদক ;যশোর জেলার কোতয়ালী থানা এলাকার ১নং হৈবতপুর ইউনিয়নের উত্তর পূর্ব পাড়া লালিতাদাহ গ্রামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বুলি বেগম অভিযোগ করে জানান, তিনি প্রায় ৪০ বছর ধরে ওই বাড়িতে বসবাস করে আসছেন। গত ১৫ মে ২০২৬ তারিখে স্থানীয় খোকন নামের এক ব্যক্তি তার সহযোগী মোসাম্মৎ অনুপা বেগম, মোহাম্মদ ইমন ও অজ্ঞাত আরও ২-৩ জনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা বৃদ্ধার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়। এ সময় ঘরে থাকা প্রায় ৭ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি। বর্তমানে অসহায় ওই বৃদ্ধা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, বুলি বেগমের কোনো ছেলে সন্তান নেই এবং তার পাশে দাঁড়ানোর মতো নিকট আত্মীয়ও নেই। এ ঘটনায় বাংলাদেশ পুলিশ এর কাছে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত কার্যক্রম শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী বৃদ্ধা তার বসতভিটা ফেরত পেতে বাংলাদেশ সরকার ও সমাজের বিত্তবান এবং গণ্যমান্য ব্যক্তিদের সহায়তা কামনা

About bdpratinioto

Check Also

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি-মিঠু,সাধারণ সম্পাদক-তানু নির্বাচিত

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণসভা ও দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *