Most Recent Post
Home / Uncategorized / পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

আকতার হোসেন বকুল পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি গোহাটায় ঈদ-উল আযহা উপলক্ষে ‘ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় ইঞ্জি: গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানটি ঈদ পিপাসু মানুষদের আনন্দ উপভোগ করতে গভীর রাত পর্যন্ত চলে।

পাঁচবিবি পৌর থিয়েটার ও অন্বেষণ সাংস্কৃতিক সংঘের যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন জেলা থেকে আগত সুনামধন্য শিল্পীরা সুরেলা কণ্ঠে নাচ ও গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। অন্বেষণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম ও ইমারত নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক আজকের অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সকলের সহযোগিতা পেলে আগামীতে এরচেয়েও বৃহৎ পরিসরে অনুষ্ঠান করা হবে বলে জানান আয়োজক কমিটির পক্ষ থেকে।

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বাংলাদেশ স্কাউটসের আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *