Most Recent Post
Home / রংপুর বিভাগ / গাইবান্ধা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা সোমবার (১৫ জুন ২০২৬) গাইবান্ধা শহরের বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মো. খলিলুর রহমান।

জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিকদের সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটি জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহযোগিতায় এবং কানাডিয়ান হাই কমিশন ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় ডেমোক্রেসিওয়াচ বাস্তবায়ন করছে।

সভায় জানানো হয়, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের, বিশেষ করে যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, স্বীকৃতি এবং অংশগ্রহণ বৃদ্ধি করাই প্রকল্পটির মূল লক্ষ্য। এ লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের সংগঠিত ও সম্পৃক্ত করার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়াও নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও নেটওয়ার্ক শক্তিশালী করা, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখা এবং জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও সংলাপ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নাগরিক সমাজের সংগঠন ও নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।

সভায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য, নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ এবং ডেমোক্রেসিওয়াচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ছিন্নমূল মহিলা সমিতি সহযোগী সংস্থা হিসেবে গাইবান্ধা জেলায় ডেমোক্রেসিওয়াচের সঙ্গে যৌথভাবে ফেসিং প্রকল্প বাস্তবায়ন করছে।

 

About bdpratinioto

Check Also

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর উদ্যোগে যাদুর তাইড় রাহমানিয়া ও হাফেজীয়া মাদ্রাসায় পবিত্র আল-কোরআন শরিফ বিতরণ

মোঃ মেহেদী হাসান গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার যাদুর তাইড় এলাকায় অবস্থিত যাদুর তাইড় রাহমানিয়া ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *