Most Recent Post
Home / সারাদেশ / শ্রীপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি Currently 0/512345 গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

শ্রীপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি Currently 0/512345 গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ইয়াসিন আরাফাত আকরাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ইয়াসিনের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান-২ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ইয়াসিন শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে।

 

এসআই মনিরুজ্জামান-২ জানান, সম্প্রতি ইয়াসিন আরাফাত আকরাম তার নিজ নামের ফেসবুক আইডি “ইসলামের সৈনিক” গ্রুপ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা প্রচার করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে ওই এলাকার নাজিম উদ্দিন মাষ্টার নামে এক ব্যক্তি বাদী হয়ে গত শুক্রবার (৯ এপ্রিল) শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

About bdpratinioto

Check Also

ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন: সরিষামুড়িতে চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ আবু জাফর আব্দুল্লাহর, বাড়ছে নির্বাচনী আলোচনা

বরগুনা জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *