Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান, ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান, ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

মোঃ সাব্বির হোসেন সানি,স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি, পূর্বের একটি ডাকাতি মামলার এক আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) দিনব্যাপী পরিচালিত অভিযানে মোট চারজনকে আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মামুন (৩৬), পিতা: মৃত হাজী সাহাব উদ্দিন, মাতা: হাফেজা বেগম, সাং- পাইনাদী মধ্যপাড়া, ১নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; মো. মাইন উদ্দিন (১৯), পিতা: হোসেন হাওলাদার, মাতা: নুর জাহান বেগম, স্থায়ী ঠিকানা- লামছড়ি, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর, বর্তমানে মাঝিপাড়া, ১০নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ; মো. রাসেল (২০), পিতা: জেল হক, স্থায়ী ঠিকানা- ইসলামপুর ইশ্বরঘাট, থানা- ধুনট, জেলা- বগুড়া, বর্তমানে চৌধুরীবাড়ী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ; এবং রাব্বি (২৬), পিতা: ইসরাফিল, সাং- তাঁতখানা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া একজন পূর্বের ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি এবং অপর দুইজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও ব্যাপকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

About bdpratinioto

Check Also

ইয়াবা, ধর্ষণ ও প্রতারণা মামলার আসামিসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন গ্রেপ্তার

মোঃ সাব্বির হোসেন সানি,স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *