Most Recent Post
Home / সারাদেশ / জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

মো:সামিউল হোসেন দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মর্তুজা হক অস্টিন,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল,খয়ের বাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামিম হোসেন, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম,এনসিপি নেতা জাকির আহমেদ, এনসিপি নেতা শিহাব হোসাইন,

সাংবাদিক আল আমিন বিন আমজাদ। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ফুলবাড়ীর জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারীরা।এ সময় তারা দাবি জানান জুলাইয়ের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে, বৈষম্য বিরোধী দেশ গড়তে হবে।আলোচনা সভার শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *