Most Recent Post
Home / Uncategorized / কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্য, ডাকাতি মামলার এক আসামি এবং চুরি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গাঁজাবাহী একটি পিকআপ ও ৩০ বস্তা মুরগির ফিড। বৃহস্পতিবার (১৬ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় ভোর সাড়ে ৫টার দিকে মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্তের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন থেকে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১০৫ কেজি গাঁজা ও ৩০ বস্তা মুরগির ফিড জব্দ করা হয়। তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক ও মালিক পালিয়ে যায়। এদিকে এসআই (নিরস্ত্র) রবিউল ইসলাম একই এলাকায় ঢাকাগামী আল-বারাকাহ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. মামুন আহম্মেদ (২২) নামে এক ব্যক্তিকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।

পৃথক অভিযানে কদমতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও সিআর পরোয়ানাভুক্ত আসামি আবু হানিফ সরকারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. হোসেন (২৭) এবং গৌরীপুর এলাকা থেকে চুরি মামলার আসামি শেখ ফরিদ মিয়া (৩১) ও শরিফ (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক গাঁজাবাহী পিকআপের চালক ও মালিককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

 

About bdpratinioto

Check Also

দিরাইয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার

দিরাই প্রতিনিধি: প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৬৫ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *