Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস

নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ১৬ জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় নারায়ণগঞ্জের হাজিগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহীদদের অভিভাবক, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধারা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ফুলেল শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই যোদ্ধাদের নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে সহিদ আবু সাঈদ, চট্টগ্রামের সহিদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন শহীদ হন। রংপুরে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেওয়া শহীদ আবু সাঈদের সেই দৃশ্য গণতন্ত্রকামী মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়।সেই ক্ষোভ থেকে আন্দোলন আরো চাঙ্গা হয়।

তিনি আরও বলেন, ১৬ জুলাই ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।এবং আপনাদের যে কোন সমস্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পাশে আছে। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আল আমিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান , নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাশিকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন,এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, এনসিপির মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আহত জুলাইযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

About bdpratinioto

Check Also

ইয়াবা, ধর্ষণ ও প্রতারণা মামলার আসামিসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন গ্রেপ্তার

মোঃ সাব্বির হোসেন সানি,স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *