Most Recent Post
Home / Uncategorized / স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩
Oplus_131072

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় দুই নারী ও এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় গাড়ির ড্যাশবোর্ডে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রাবার বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন – কুমিল্লার চৌদ্দগ্রামের সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার (১৮)।

ডিএনসি সূত্র জানায়, অভিযানের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের টয়োটা সিএইচআর প্রাইভেটকার থামানোর সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। তল্লাশিতে গাড়ির ড্যাশবোর্ডের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসির কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, আটক ব্যক্তিরা নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও বলেন, মাদক পাচার প্রতিরোধে ডিএনসির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

 

About bdpratinioto

Check Also

জমি সংক্রান্ত বিরোধ জেরে বৃদ্ধ মজিবর হত্যা মামলার আসামী গ্রেপ্তার 

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *