উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি র্যাব-১৫ এর অভিযানে গ্রেপ্তার
Posted By :
bdpratinioto
জুলাই ২২, ২০২৬
সারাদেশ
16 Views
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।র্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ছিনতাই এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি এহসান উল্লাহ (২৯)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এহসান উল্লাহ কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের (ব্লক-সি, রুম নং-০৬, শেড নং-৭৩) বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মুন্নাফ এবং মাতার নাম ছেমন বাহার।র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।র্যাব-১৫ এক বিবৃতিতে জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২০২৬-০৭-২২