কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪
Posted By :
bdpratinioto
জুলাই ৩০, ২০২৬
কুমিল্লা বিভাগ, সারাদেশ
5 Views
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি এবং দুইজন সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে থানা পুলিশের বিভিন্ন টিম অংশ নেয়।
পুলিশ জানায়, গত ২৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে এসআই আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই এলাকায় মেসার্স গৌরীপুর আইস অ্যান্ড কোল্ড স্টোর প্রা. লি.-এর সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রোকন উদ্দিন রুকু (৪৬)-কে গ্রেপ্তার করেন। একই দিন রাত ১১টা ১০ মিনিটে এসআই আরিফুর রহমান দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি জজ মিয়া প্রধান (৫৪) কে গ্রেপ্তার করেন।
এছাড়া ২৯ জুলাই রাত দেড়টার দিকে এসআই রবিউল ইসলাম পাঁচগাছিয়া এলাকার শ্রীকান্তদি থেকে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মুক্তার হোসাইনকে গ্রেপ্তার করেন। একই রাতে রাত আড়াইটার দিকে এএসআই মাহবুবুল সঙ্গীয় ফোর্স নিয়ে সায়েস্তানগর এলাকায় অভিযান চালিয়ে অপর সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জিয়াস মিন (৩৯) কে গ্রেপ্তার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জাানান।
২০২৬-০৭-৩০