Most Recent Post
Home / সারাদেশ / ক্যাম্প-২৪-এ নারী নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি জোরদারে যুব ফোরাম অনুষ্ঠিত

ক্যাম্প-২৪-এ নারী নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি জোরদারে যুব ফোরাম অনুষ্ঠিত

মাজিবুল হক : স্টাফ রিপোর্টার টেকনাফ:

ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে SHED ও ActionAid-এর উদ্যোগে “নিরাপত্তার কণ্ঠস্বর: নারীর নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বিষয়ক যুব ফোরাম” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর নাফ ইয়ুথ পিস ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচি ‘বাংলাদেশ ও মিয়ানমারে যুব-নেতৃত্বাধীন শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি উদ্যোগ’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে রোহিঙ্গা ও বাংলাদেশি নারী সদস্যদের অংশগ্রহণে নারী নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ নারী-কেন্দ্রিক। এতে শুধুমাত্র নারী সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, বিনোদনমূলক কার্যক্রম এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারী শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান উপস্থিত সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে।অংশগ্রহণকারীরা আনন্দের সঙ্গে দিনটি উপভোগ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন SHED-এর প্রতিনিধি আসিফ মাহমুদ। তিনি বলেন, নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই শান্তি, সামাজিক সম্প্রীতি ও নিরাপদ সমাজ গঠন সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ পারস্পরিক আস্থা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় বিভিন্ন ইয়ুথ পিসবিল্ডার দলের পিস চ্যাম্পিয়ন ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন লেদা পিস ক্যাফের পিস চ্যাম্পিয়ন বিবি জান, চৌধুরীপাড়া পিস চ্যাম্পিয়ন কাকন দাশ, দমদমিয়া পিস চ্যাম্পিয়ন তানজিনা মোহাম্মদ জয়া, আলী আকবরপাড়া ইয়ুথ পিসবিল্ডার দলের পিস চ্যাম্পিয়ন হালিম আক্তারসহ বিভিন্ন এলাকার ইয়ুথ পিসবিল্ডার দলের নারী সদস্যরা।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী রোহিঙ্গা ও বাংলাদেশি নারী সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, এমন আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের নারী-কেন্দ্রিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।আয়োজকরা জানান, নারী ও যুবসমাজকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

 

About bdpratinioto

Check Also

ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন: সরিষামুড়িতে চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ আবু জাফর আব্দুল্লাহর, বাড়ছে নির্বাচনী আলোচনা

বরগুনা জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *