Most Recent Post
Home / সারাদেশ / র‌্যাবের জালে টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী, উদ্ধার ১০ হাজার ইয়াবা

র‌্যাবের জালে টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী, উদ্ধার ১০ হাজার ইয়াবা

মাজিবুল হক : স্টাফ রিপোর্টার টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ তাহের (৫০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। শনিবার (১ আগস্ট) র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন ঝর্ণা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকার নিজ বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে। সংবাদের সত্যতা যাচাই করে বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাবের দলটি ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ তাহেরকে আটক করা হয়।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি ঘরের খাটের নিচে ইয়াবা রাখা আছে বলে স্বীকার করেন। তার দেখানো স্থান থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।আটক মোহাম্মদ তাহের টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকার (১ নম্বর ওয়ার্ড) মৃত শেখ আহম্মেদের ছেলে।র‌্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

About bdpratinioto

Check Also

কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক

এ..কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোয়াজ্জেম ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *