Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক

কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক

এ..কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোয়াজ্জেম হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১ । শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়,র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মো. মোয়াজ্জেম হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট কাজরা গ্রামের মো. তারা মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় কয়েকজন কারাবন্দী কারারক্ষীদের জিম্মি করে পালিয়ে যায়। এ সময় মোয়াজ্জেম হোসেনও কারাগারের দেয়াল টপকে পালিয়ে আত্মগো পনে চলে যান। জানা যায়, মোয়াজ্জেম হোসেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানার একটি হত্যা মামলার আসামি। মামলার বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত অবস্থায় তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

র‌্যাব জানায়, কারাগার থেকে পালানোর পর গ্রেফতার এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব আরও জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

About bdpratinioto

Check Also

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি মহোদয় নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

আব্দুল্লাহ্ অল মামুর, জেলা প্রতিনিধি (পঞ্চগড়): আজ, ১ আগস্ট ২০২৬, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *