Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / কুমিল্লা দাউদকান্দিতে ডাকাতির আগেই পুলিশের জালে ৭ সদস্য, ইয়াবাসহ আরও একজন আটক

কুমিল্লা দাউদকান্দিতে ডাকাতির আগেই পুলিশের জালে ৭ সদস্য, ইয়াবাসহ আরও একজন আটক

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন দেশীয় অস্ত্রও উদ্ধার করে পুলিশ। অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। থানা পুলিশ সুত্রে জানা জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। ভোর ৩টা ৪৫ মিনিটে পৌরসভার সাহাপাড়া এলাকায় খগেন্দ্র সাহার বাড়ির সামনে থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া এলাকার বাসিন্দা মো. তামিম মিয়া (২৬) কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে এসআই (নিঃ) রবিউল ইসলাম, এসআই (নিঃ) আরিফুর রহমান এবং সঙ্গীয় ফোর্স ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌরসভার তালতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন মিয়া (২০), জাহিদ হাসান (২৮), মো. রিয়াজ ওরফে রিয়াদ (২১), মো. ফয়সাল হোসেন (২৬), মো. অনিক (২০), মো. বাধন (২০) এবং মো. ইমন হোসেন (২৩)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি স্টিলের কিরিচ, একটি লোহার কাচি, দুটি লোহার রড, দুটি স্টেইনলেস স্টিলের পাইপ এবং একটি লোহার ছোরা উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

About bdpratinioto

Check Also

কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক

এ..কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোয়াজ্জেম ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *