Most Recent Post
Home / Uncategorized / ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, ৬ মামলার আসামিসহ আটক ২

ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, ৬ মামলার আসামিসহ আটক ২

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১৫। এ ঘটনায় একাধিক থানায় ছয় মামলার আসামিসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে র‍্যাব-১৫ এ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা সেডান প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়ার বাসিন্দা, বর্তমানে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাসকারী মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)। র‍্যাব জানায়, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক কক্সবাজারে আনা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন গাড়িটি থামিয়ে চালক ও যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পরস্পরবিরোধী তথ্য দেন। এতে সন্দেহের সৃষ্টি হলে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজারের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিদেশি নাগরিক আইনসহ মোট ছয়টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাধারণ যাত্রীর ছদ্মবেশে ট্রলি ব্যাগে করে মাদকের চালানটি বহন করা হচ্ছিল। উদ্ধার হওয়া গাঁজা, প্রাইভেটকার, মোবাইল ফোন এবং গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

About bdpratinioto

Check Also

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে ইয়াবা পাচারের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *