Most Recent Post
Home / জাতীয় / ২২ ফেব্রুয়ারি খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

২২ ফেব্রুয়ারি খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেছেন, করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সভায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।

মন্ত্রী আরও বলেন, কেবল দুই ডোজ টিকা দেওয়া থাকলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পারবেন। অন্যরা শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করবেন।

যদিও প্রাথমিকের বিষয়ে সিদ্ধান্ত আরও দুই সপ্তাহ পর নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভার্চুয়ালি অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে একই কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল।

এরপর গত বছরের ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত পরিসরে শ্রেণিশিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।

About bdpratinioto

Check Also

ছাত্রলীগ ইস্যুতে নাহিদের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক

ছাত্ররাজনীতির অতীত সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *