Most Recent Post
Home / রাজনীতি / ‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের পেকুয়া জি এম সি ইনিস্টিউট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এই আসনে তিনি ভোট দেন।

এ সময় তাৎক্ষণিক বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভোট দিতে পেরে আমি অনেক আনন্দিত। আমার এই অনুভূতি প্রকাশ করার মতো না। ইনশাআল্লাহ আমি আশাবাদী। এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ এই আসনে যতবার নির্বাচন করেছি, এই এলাকার মানুষ আমাকে বিজয়ী করেছেন। এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে, আমার ওপর আস্থা রাখে; আমাকে বন্ধু মনে করে। আমার প্রতি জনগণের অকৃত্রিম ভালোবাসা রয়েছে; তাদের প্রতিও আমার একই রকম ভালোবাসা রয়েছে।’

কক্সবাজার-১ আসনের প্রার্থী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এরকম একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। যাতে সবাই উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে ভোট দিতে পারেন।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘যখন কারাগারে ছিলাম, তখন আমার স্ত্রী ২০০৮ সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করে আমার চেয়েও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।

About bdpratinioto

Check Also

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *