মোঃ শাহ আলম নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অনুদানকৃত শীতবস্ত্র (কম্বল) অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছে বিশ্ব আশেকে রাসূল (সা.) হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শহরের চাঁনমারি আর্মি মার্কেট সংলগ্ন ফাউন্ডেশনের সভাপতির কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীর বাংলা’র সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, স্বদেশ কাগজের ব্যবস্থাপনা পরিচালক দৌলত হোসেন আবির, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের সভাপতি কাজী আনিসুল হক হীরা এবং বাংলাদেশের আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনির।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এক নারী বলেন, এত শীত গেলেও কেউ একটি কম্বল দেয়নি। আগে চেয়ারম্যান-মেম্বাররা দিতেন, এবার কেউ খোঁজ নেয়নি।
এক ভবঘুরে ব্যক্তি বলেন, এবার প্রচণ্ড শীতে রাতে ঘুমাতে পারিনি। কেউ কম্বল দেয়নি। আপনারাই কম্বল দিলেন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, অতীতেও ফাউন্ডেশন বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।
Bangladesh Pratinioto news site