Most Recent Post
Home / জাতীয় / আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আসাদুজ্জামান আসাদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার আমতলীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আমতলী জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ হেযবুত তওহীদের বরগুনা জেলা সভাপতি মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মোঃ জসিম উদ্দিন সিকদার, বিশেষ অতিথি ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক  প্রভাষক মোঃ জয়নুল আবেদীন, বাংলাদেশ প্রেসক্লাব আমতলী শাখার সভাপতি মোঃ সুমন রশিদ। ঢাকার কেরানীগঞ্জ হেযবুত তওহীদের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পটুয়াখালী  জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফ,  বরগুনা জেলা হেযবুত তওহীদের প্রচার সম্পাদক মো. ইদ্রিস মিয়া, সাংবাদিক  আবদুল্লাহ মোমেন নিজাম, মোঃ রিপন মুন্সি, যুবদল আমতলী পৌর শাখার সাধারন সম্পাদক সোহাগ তালুকদার, সাংবাদিক এইচ এম রাসেল, আল আমিন বাবু প্রমুখ।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।

About bdpratinioto

Check Also

উপজেলা পরিষদে এমপিদের ‘অফিস’ সুবিধা চালু

নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে সংসদ সদস্যদের (এমপি) জন্য নির্দিষ্ট বসার ব্যবস্থা করছে সরকার। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *